ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘রকস্টার’ নয়, নতুন চরিত্রে প্রস্তুত প্রসেনজিৎ


August 17, 2026 2:10 pm
Link Copied!


‘অভিমান’ ছবিতে ‘রকস্টার’ চরিত্রে অভিনয় করার পর নতুন আরও একটি চরিত্রের জন্য প্রস্তুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার আর রকস্টার নয়, ডাক্তার কাকু হয়ে বড় পর্দায় আসছেন তিনি।

গত জুলাই মাসে ছবির অফিশিয়াল পোস্টার প্রকাশ করেন অভিনেতা নিজেই।

প্রসেনজিৎ জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। কিন্তু এর মধ্যে পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ ছবির মুক্তির তারিখ। একই সঙ্গে অভিনেতা নতুন তারিখও ঘোষণা করলেন ।

প্রসেনজিৎকে নতুন চরিত্র দেখার জন্য আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে দর্শকদের। ৪ সেপ্টেম্বর নয় বরং ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এনে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন এই তারকা।

‘ডাক্তার কাকু’ সিনেমার নতুন পোস্টার

প্রসেনজিৎ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ডাক্তারের চরিত্রে একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন তিনি। সামনে রয়েছে একটি দাঁড়িপাল্লা যার মধ্যে একদিকে কোটি কোটি টাকা অন্যদিকে মুমূর্ষু রোগী। হাওয়ায় উড়ছে কাগজের তৈরি প্লেন।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছোক, (৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!! তবে আচমকা তিনি ছবি মুক্তির তারিখ কেন পিছিয়ে দিলেন সেটা এখনও স্পষ্ট নয়।’

এ ছবিতে প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করছেন  ঋদ্ধি সেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রা সহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন পাভেল। প্রসঙ্গত, এই ছবির পরিচালক পাভেল নিজেই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html