ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল


September 16, 2026 1:30 am
Link Copied!


নওগাঁর অজপাড়া গাঁ থেকে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে। চাকরি পেতে বিভিন্ন দফরে ঘুরতে থাকেন তিনি। কিন্তু অন্ধ ছেলেকে চাকরি দেবে কে? অধরা থেকে যায় তার স্বপ্নের চাকরি। বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রধানমন্ত্রী তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নির্দেশ দিলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যবস্থা করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়-বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির হাত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র পান শাকিল।

ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html