ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন


August 17, 2026 3:40 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় ৬০ দিনের সময়সীমার কোনো প্রাসঙ্গিকতা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করায় ৬০ দিনের সময়সীমার বিষয়টি এখন পুরোপুরি অপ্রাসঙ্গিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে বাঘাই বলেন, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ৬০ দিনের সময়সীমার কোনও বিধান নেই। ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই চাপ, আলটিমেটাম বা সময়সীমার ভিত্তিতে নীতি নির্ধারণ করে না।

তিনি জানান, ওই সমঝোতায় দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময় নির্ধারণ করা হয়েছিল। বিষয় দুটি হলো- ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’ এবং ‘পারমাণবিক ইস্যু’। কোনও সমঝোতায় পৌঁছানো না গেলে এই সময়সীমা বাড়ানোরও সুযোগ ছিল।

ইসমাঈল বাঘাই আরও বলেন, চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমঝোতা স্মারকটি লঙ্ঘন করায় কোনও আলোচনাই শুরু করা সম্ভব হয়নি। এর ফলে ৬০ দিনের সময়সীমার বিষয়টি সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html