ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই রান বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে চান্ডিমাল


August 18, 2026 4:05 pm
Link Copied!


দুই রান বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু সেই দুর্দান্ত ফিল্ডিং প্রচেষ্টাই কাল হয়েছে লঙ্কান তারকা দিনেশ চান্ডিমালের। ভারতের বিপক্ষে গলে প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে বল থামাতে গিয়ে ঘাড় ও কাঁধে গুরুতর চোট পেয়েছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটার। অবস্থা এমন ছিল যে মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। পরে সতর্কতামূলক স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়।

তার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে পাসিন্দু সুরিয়াবান্দারাকে মাঠে নামানো হয়েছে। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে গেলো এই ক্রিকেটারের।

ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের শট থামাতে ডিপ মিডউইকেট থেকে দ্রুত দৌড়ে ডিপ স্কয়ার লেগের দিকে যান চান্ডিমাল।

এরপর বল আটকাতে শরীরকে পুরোপুরি আড়াআড়ি করে ঝাঁপ দেন তিনি। দারুণ প্রচেষ্টায় ভারতের দুই রান বাঁচাতে সক্ষম হলেও মাটিতে পড়ার সময় তার কাঁধে প্রচণ্ড আঘাত লাগে। এরপর পা-সহ পুরো শরীর উল্টে যায়। তাতে ভীষণ আঘাত পান তিনি। 

কিছুক্ষণ পর অবশ্য উঠে দাঁড়াতে সক্ষম হন। ধীরে ধীরে ড্রেসিংরুমে ফিরে যান। এরপর তার জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন সুরিয়াবান্দারা।

পরীক্ষার জন্য চান্ডিমালকে হাসপাতালে নেওয়া হয় তার পর। পরে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, তার স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে এবং শরীরের ভেতরে কোনো আঘাতের লক্ষণ পাওয়া যায়নি। তবে চোটের কারণে আর মাঠে ফিরতে পারেননি তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html