ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটি খেলোয়াড়দের হুমকি গার্দিওলার, ডিভোর্সের জন্যও দায়ী করলেন তাদের!


August 18, 2026 5:30 pm
Link Copied!


মাঠের বাইরে সাধারণত শান্ত, সংযত থাকেন পেপ গার্দিওলা। কিন্তু এবার প্রকাশ্যে এলো তার এমন এক রূপ, যা দেখে রীতিমতো স্তব্ধ হওয়ার মতো। ম্যানচেস্টার সিটির ড্রেসিংরুমে খেলোয়াড়দের ওপর ক্ষোভ উগরে দিয়ে এমন ভাষায় কথা বলেছেন, তাতে ছিল হুমকি, হতাশা, পদত্যাগের ইঙ্গিত। এমনকি নিজের বিবাহবিচ্ছেদের কঠিন সময়ের কথাও তুলে ধরেছেন।

অ্যামাজন প্রাইমে প্রচারিত নতুন ডকুমেন্টারি বিউটিফুল অবসেশন- এ উঠে এসেছে ম্যানসিটির অন্দরমহলের এমন কিছু মুহূর্ত, যা এর আগে প্রকাশ্যে আসেনি।

চার পর্বের এই ডকুমেন্টারিতে গত দুই বছরে গার্দিওলার জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক দৃশ্যটি ছিল ২০২৫ সালের নভেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনের কাছে সিটির ২-০ গোলের হারের পর।

হারের পর ড্রেসিংরুমে নিজেকে আর সামলাতে পারেননি গার্দিওলা। খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘ছেলেরা, এটা লজ্জার! আমি আর পারছি না!’

এরপর নিজের সেরাটা প্রমাণ করার মানসিকতা দেখানোর জন্য খেলোয়াড়দের তীব্রভাবে তিরস্কার করেন তিনি। তার বক্তব্যের সারকথা ছিল- প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে এমন ক্ষুধা থাকা উচিত যে, সে নিজেকে সবার সেরা প্রমাণ করবে। কিন্তু সেই প্রতিযোগিতামূলক মানসিকতা সেদিন মাঠে কোথায় ছিল, সেটিই প্রশ্ন তোলেন গার্দিওলা, ‘আমি নিজেকেই বোকা মনে করছি।’

এরপর নিজের ওপরও ক্ষোভ ঝাড়েন সিটির কোচ। খেলোয়াড়দের নিরাপদ, সুরক্ষিত ও আত্মবিশ্বাসী রাখার জন্য তিনি যে চেষ্টা করেছেন, সেটি নিয়েই হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি দুঃখিত, নিজের ওপরই হতাশ। তোমাদের নিরাপদ, সুরক্ষিত ও আত্মবিশ্বাসী অনুভব করানোর জন্য যে বোকা বোকা কাজগুলো করেছি, এখন নিজেকেই বোকা মনে হচ্ছে।’

এরপর গার্দিওলার বক্তব্য আরও কঠোর হয়ে ওঠে। তিনি জানান, প্রতিদিন সকাল ৮টায় ক্লাবে এসে খেলোয়াড়দের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করেছেন, দীর্ঘ সময় ব্যয় করেছেন। কিন্তু সেই চেষ্টা সফল না হলে তিনি ভীষণ হতাশ হন। তারপর দেন কঠিন হুঁশিয়ারি, ‘তোমরা আমাকে এর প্রতিদান দিচ্ছ না। জানো কী হবে? তোমরা আরেকজন কোচ পেয়ে যাবে।’

এরপর আসে ডকুমেন্টারির সবচেয়ে চমকে দেওয়া মুহূর্ত। গার্দিওলা খেলোয়াড়দের বলেন, ‘মৌসুম শেষে যদি তোমাদের একজনের মুখেও বিষণ্নতা দেখি, আমি তোমাদের মেরে ফেলবো।’

এরপর আরও কঠোর হয়ে তাদের অভিযোগ না করে আরও পরিশ্রম, আরও ভালোভাবে কাজ এবং জীবনযাপনে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

গার্দিওলার ব্যক্তিগত জীবন নিয়েও উঠে আসে আবেগঘন তথ্যও। খেলোয়াড়দের সাহস, আবেগ, ভালোবাসা ও জয়ের ক্ষুধার অভাবকে তিনি নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, হার মেনে নেওয়া যায় এবং খেলোয়াড়দের তিনি অনেক সময় রক্ষা করেন। কিন্তু সাহস, আবেগ, ভালোবাসা ও জেতার আকাঙ্ক্ষার এই ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এরপর নিজের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ টেনে বলেন, তিনি নিজের জীবন নিয়ে এগোচ্ছেন, বিবাহবিচ্ছেদের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার পরিবার তার থেকে দূরে। তারপর প্রশ্ন ছুড়ে দেন, এর বিনিময়ে তিনি কী পাচ্ছেন? তার ভাষায়, ‘এই লজ্জাজনক পারফরম্যান্স। এটা সত্যিই লজ্জার।’

শেষদিকে গার্দিওলার বক্তব্য আরও আবেগপূর্ণ হয়ে ওঠে। তিনি বলেন, ‘ধুর, আমি আর পারছি না। তোমাদের এই পারফরম্যান্স দেখলে আমি ক্লান্ত ও শূন্য বোধ করি। আমি পদত্যাগ করতে চাই। আমি একা অনুভব করছি। তোমরা যখন এভাবে খেলো, তখন আমি নিজেকে একা মনে করি।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html