ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের


August 19, 2026 3:30 pm
Link Copied!


অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পুরস্কার মিললো বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বড় উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এর সুবাদে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশের আরেক ব্যাটার মুমিনুল হকও এগিয়েছেন পাঁচ ধাপ। তিনি এখন আছেন ৩১ নম্বরে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন।

তবে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ২২ ও ১৭ রান করে শীর্ষস্থান হারিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন চতুর্থ স্থানে।

হেডকে সরিয়ে আবারও টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার হ্যারি ব্রুক। তার পরেই আছেন সতীর্থ জো রুট এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার ব্যাটারের মধ্যে ব্যবধানও খুব বেশি নয়। প্রথম চারজনের মধ্যে মাত্র ৩৩ রেটিং পয়েন্টের পার্থক্য রয়েছে। ফলে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ঘরের মাঠের টেস্ট সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজের দ্বিতীয় ম্যাচের পর র‍্যাঙ্কিংয়ে আরও পরিবর্তন আসতে পারে।

এদিকে, টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে না খেললেও তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তবে এই তালিকায় বাংলাদেশের দুই বোলার বড় লাফ দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। আর সবচেয়ে বড় উত্থান হয়েছে হাসান মাহমুদের। এক লাফে ২৬ ধাপ এগিয়ে তিনি এখন ৩৮ নম্বরে।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন মিরাজ। আর পুরো ম্যাচে ৯টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন হাসান মাহমুদ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html