ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬

UttorbongoBD
September 15, 2026 7:20 pm
Link Copied!


দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু ও হাম-হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৯ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮৬ জন, ময়মনসিংহে ৮২ জন, চট্টগ্রামে ১৬৫ জন, খুলনায় ২৯০ জন, রংপুরে ৬৫ জন, রাজশাহীতে ১৩৭ জন, বরিশালে ১৫৯ জন এবং সিলেটে নয়জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৫ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫০ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৬৪ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ২৩৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৯৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ২০ হাজার ২০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html