ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’

UttorbongoBD
August 19, 2026 7:10 pm
Link Copied!


শিল্প-সংগঠন ‘আর্ট নেস্ট’ তাদের প্রথম দলীয় প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে।

আগামীকাল ২০ আগস্ট সন্ধ্যা ৬টায় ‘হিউম্যানিটি অ্যান্ড হোপ’ শিরোনামে প্রদর্শনীটির উদ্‌বোধন হবে লালমাটিয়ার ‘দি ইলিউশন্স গ্যালারি’তে।

প্রদর্শনীতে ৯ জন সমকালীন শিল্পীর শিল্পকর্ম স্থান পাচ্ছে।

শিল্পীরা হলেন: রশিদ আমিন, সাইফুদ্দিন মাহবুব আহমেদ, ফাহমিদা এনাম কাকলী, এ. এইচ. ঢালি তমাল, গোলাম ফারুক স্বপন, তারেক আমিন, সৌরভ চৌধুরী, মঞ্জুর রশিদ ও নাঈম জামান।

উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার নাহিদ মাহতাব।

প্রদর্শনী চলবে ২৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গ্যালারির ঠিকানা: ২/৬, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা।

সমকালীন দৃশ্যশিল্পের বিকাশ, শিল্পী ও দর্শকের মধ্যে সৃজনশীল সংলাপ এবং শিল্পচর্চা নথিবদ্ধকরণের পাশাপাশি ভবিষ্যতে প্রদর্শনী, শিল্পী উপস্থাপনা, আর্ট টক, কর্মশালা, শিল্পী ডকুমেন্টারি, শিল্প-আলোকচিত্র, আর্কাইভ, প্রকাশনা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে ‘আর্ট নেস্ট’-এর।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html