ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 


August 20, 2026 11:05 am
Link Copied!


দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে লাগবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। 

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় বৃহস্পতিবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৬৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ৭০০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের গহনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮২০ টাকা। 

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রুপার গহনার প্রতি গ্রামের দাম ৪৫৫ টাকা। ২১ ক্যারেটের দাম ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ২৮৫ টাকা। 

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। 

এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণের গহনা বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত মূল্য কার্যকর থাকবে। 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধির কারণে বৃহস্পতিবারের সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন বিক্রয়মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html