ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা


August 21, 2026 8:15 am
Link Copied!


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কার্যকাল কামনা করেন।

বিবৃতিতে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন তারা।

তারা আরও বলেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রেখে মির্জা ফখরুল দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন।

গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির প্রজ্ঞা ও দূরদর্শিতায় দেশে আইনের শাসন আরও সুসংহত হবে এবং বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html