ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী


August 23, 2026 10:55 am
Link Copied!


অফিসার ক্যাডেটের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।  অফিসার ক্যাডেট ব্যাচ ২০২৭বি-এ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী ৬ নভেম্বরের মধ্যে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনীতে একটি ক্যাটাগরির অফিসার ক্যাডেট পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত নয়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। বাংলাদেশের সব জেলার অবিবাহিত নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসির মধ্যে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।

ইংলিশ মিডিয়ামের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলের ২টি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সব বিষয়ে এ+ প্রাপ্ত প্রার্থীরা লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি আইএসএসবিতে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পাবেন।

বয়সসীমা ও শারীরিক যোগ্যতা

২০২৭ সালের ১ জুলাই তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারিত ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার বা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও প্রসারিত ৩০ ইঞ্চি হতে হবে। শাখাভেদে দৃষ্টিশক্তির জন্য পৃথক শর্ত প্রযোজ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল আবেদন ওয়েবসাইটে https://www.joinnavy.navy.mil.bd/ গিয়ে Officer Cadet 2027B ব্যাচ নির্বাচন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১ হাজার টাকা। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ, রকেট, নগদ, কার্ড বা অন্যান্য অনুমোদিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের Call-up Letter ও Form-1 (Navy Form) ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আবেদনের সময় শিক্ষাগত সনদের তথ্য, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্য, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি প্রয়োজন হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণকালীন সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সফলভাবে কমিশন লাভের পর তারা সাব-লেফটেন্যান্ট পদে উন্নীত হবেন এবং নিয়মানুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুবিধা যুক্ত থাকবে।

বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের মাধ্যমে দেশে-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ রয়েছে।

এক নজরে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট (২০২৭বি ব্যাচ)

পদের ক্যাটাগরি: ১টি

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনযোগ্য জেলা: বাংলাদেশের সব জেলা

আবেদনকারীর লিঙ্গ: অবিবাহিত নারী ও পুরুষ

আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬

আবেদন ফি: ১ হাজার টাকা

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন সাইট: বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল আবেদন সাইট (https://www.joinnavy.navy.mil.bd/)

আবেদন প্রক্রিয়া, শারীরিক মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তে যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html