ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান

UttorbongoBD
September 15, 2026 3:25 am
Link Copied!


অতি প্রক্রিয়াজাত খাবার শিশু-কিশোরদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ হয়ে উঠছে। নিয়মিত এসব খাবার গ্রহণ ভবিষ্যতে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কিশোরীদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে পলিসিস্টিক ওভারি সিনড্রোমসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টসের (এফএনএফ) উদ্যোগে ‘আল্ট্রা প্রসেসড ফুডের ক্ষতিকর দিক এবং কীভাবে আল্ট্রা প্রসেসড ফুড চেনা যায়’ শীর্ষক সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলা হয়।

সেমিনারে এফএনএফের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আধুনিক জীবনযাত্রার সঙ্গে অতি প্রক্রিয়াজাত খাবার মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু-কিশোররা অনেক সময় অজান্তেই নিয়মিত এসব খাবার গ্রহণ করছে, যা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোমসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ছোটবেলা থেকেই খাবার নির্বাচন ও খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের প্রতিদিনের টিফিনে বিভিন্ন ধরনের প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের উপস্থিতি বাড়ছে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনার পরিচালনায় সহযোগিতা করেন ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টসের গবেষণা সহযোগী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. ইব্রাহিম আল রিয়াদ। কার্যক্রমে সহযোগিতা করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোছা. তাইফা আখতার।

সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এফএনএফের গবেষণা ইউনিটের চলমান ‘বাংলাদেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের অতিরিক্ত ওজনের ঝুঁকি হিসেবে অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ ও শারীরিক কার্যক্রম’ শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণা সহযোগীরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অতি প্রক্রিয়াজাত খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে জানার পাশাপাশি খাবারের মোড়কের তথ্য ও উপাদান তালিকা দেখে এ ধরনের খাবার শনাক্ত করার বিষয়ে ধারণা পাবে।

এফএনএফের প্রতিষ্ঠাতা মো. রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে এ ধরনের সচেতনতামূলক আয়োজন প্রয়োজন। শিশু-কিশোরদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html