ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি


August 23, 2026 8:35 pm
Link Copied!


রাখি বন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনে অফ-হোয়াইট রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে কেপ ও ড্রেপড স্কার্টে দেখা গেছে তাকে। উৎসবের সঙ্গে এমন পোশাক কতটা মানানসই, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

বিজ্ঞাপনটি প্রকাশের পরই কৃতির পোশাক নিয়ে সমালোচনা শুরু হয়। কেউ কেউ বিজ্ঞাপনের ভাবনাকে ভারতীয় উৎসবকে উপহাস করার সঙ্গে তুলনা করেছেন। আবার কয়েকজন কৃতির পোশাককে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

বিজ্ঞাপনে কৃতির পোশাকের পাশাপাশি একটি কুকুরকে রাখি পরানোর বিষয়টিও আলোচনায় এসেছে। বিজ্ঞাপনে দেখা যায়, কুকুরটি কৃতিকে দেখে ঘেউ ঘেউ করার পর তিনি তার হাতে রাখি পরিয়ে দেন। পোষ্যটিকেও পরিবারের সদস্য হিসেবে উৎসবের আনন্দে যুক্ত করার এই ভাবনাও অনেকের পছন্দ হয়নি।

এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘পূজার থালা কোথায়? ভাইয়ের সামনে অন্তর্বাসের মতো পোশাক পরে রয়েছেন কেন? এটা কি রাখি বন্ধন? কপালে তিলকই কোথায়?’ আরেকজন মন্তব্য করেছেন, বিজ্ঞাপনে কৃতিকে ‘ব্রা-ধাঁচের পোশাকে’ রাখি বাঁধতে দেখানো হয়েছে, যা আগে এমনভাবে দেখা যেত না।

কেউ কেউ আবার বিজ্ঞাপনের সমালোচনা করে বলেছেন, ভারতীয় উৎসবকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপনে এমন উপস্থাপনা করা উচিত নয়। কুকুরকে রাখি পরানোর বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকে। তাদের মতে, এতে রাখি বন্ধনের মূল আবেগ ও ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে।

তবে বিজ্ঞাপনটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াও রয়েছে। কৃতির অনুরাগী ও পোষ্যপ্রেমীদের অনেকে এই ভাবনাকে পছন্দ করেছেন। তাঁদের মতে, পোষ্যরা অনেক পরিবারেরই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। তাই তাদেরও উৎসবের আনন্দে যুক্ত করার বিষয়টি অস্বাভাবিক নয়। কৃতির পোশাক নিয়েও আপত্তি নেই বলে জানিয়েছেন অনেকে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কৃতি স্যানন কোনো প্রতিক্রিয়া জানাননি। বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html