ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জনবল নেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট 


August 24, 2026 10:15 am
Link Copied!


বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতটি পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই যোগ্যতা অনুযায়ী এসব পদে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতটি পদের মধ্যে রয়েছে—ব্যাংকিং ও প্রশাসনিক দায়িত্ব, আইটি ও আইসিটি, গ্রাফিক্স ডিজাইন, সিস্টেম ও নেটওয়ার্ক সাপোর্ট, প্রুফ রিডিং, অডিও-ভিজ্যুয়াল টুলস অপারেটর এবং ইমাম।

বেশির ভাগ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। প্রুফ রিডার পদেও স্নাতক ডিগ্রি প্রয়োজন। অডিও-ভিজ্যুয়াল টুলস অপারেটর পদে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। ইমাম পদে দ্বিতীয় শ্রেণিতে কামিল বা দাওরায়ে হাদিস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

পদভেদে এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আইটি-সংক্রান্ত পদে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ইনস্টলেশন, কনফিগারেশন এবং মেরামতের অভিজ্ঞতা প্রয়োজন। গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ ও ইলাস্ট্রেটর ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

প্রুফ রিডার পদে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এবং অডিও-ভিজ্যুয়াল টুলস অপারেটর পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ইমাম পদে কোরআনে হিফজ এবং জামে মসজিদের খতিব হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন

নিয়োগ বিজ্ঞপ্তিতে অধিকাংশ পদের বেতন ১৪ হাজার ৮২০ থেকে ৩১ হাজার ৩২০ টাকা উল্লেখ করা হয়েছে। অডিও-ভিজ্যুয়াল টুলস অপারেটর পদে বেতন ১২ হাজার ৩৬০ থেকে ২৩ হাজার ৯৬০ টাকা। ইমাম পদে সর্বসাকুল্যে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, মিরপুর, ঢাকা।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে পদভেদে বয়সের শর্ত নির্ধারণ করা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩০/৩২ বছর এবং অন্য কয়েকটি পদের ক্ষেত্রে বয়স ২৫ থেকে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন করবেন যেভাবে

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের https://www.bibm.org.bd/ এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখুন…

জনবল নেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html