ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র


September 14, 2026 10:30 pm
Link Copied!


দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩১ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাদেশিক ত্রাণ কমিটির তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ৩১ হাজার ৫৬৪ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রোববার বিকেল পর্যন্ত প্রদেশটির ২৪টি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ওয়ানিং শহরের ছাংফেং এলাকায় সবচেয়ে বেশি—৪৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি আরও বাড়ার আশঙ্কায় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ হওয়ায় ওয়ানিং শহরে সর্বোচ্চ ‘লেভেল-১’ এবং ছিয়ংহাইসহ আরও পাঁচটি এলাকায় ‘লেভেল-২’ বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে উপদ্রুত ছয়টি শহর ও জেলায় সব স্কুল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটটি এলাকার পর্যটন কেন্দ্রগুলো। এছাড়া পানি জমে যাওয়া ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে আগেই উদ্ধারকারী দল, অগ্নিনির্বাপক কর্মী ও পানি নিষ্কাশনের পাম্প পাঠানো হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জরুরি মেরামতকারী দলও প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র:সিএমজি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html