ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কবুতরের মাংস ও পাঙাশ মাছের তরকারি খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ৩ জন


August 26, 2026 9:35 am
Link Copied!


বগুড়ার ধুনটে কবুতরের মাংস ও পাঙাশ মাছের রান্না করা তরকারি খেয়ে কথিত বিষক্রিয়ায় শাহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম (৫০), মেয়ে সাথী খাতুন (২৩) ও জামাই সুমন মিয়া (২৫) অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিজতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে মরিজতলা গ্রামের সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে সাথী খাতুন ও জামাই সুমন মিয়াসহ পরিবারের অন্য সদস্য কবুতরের মাংস ও পাঙাশ মাছের রান্না করা তরকারি দিয়ে ভাত খান। পরে অবশিষ্ট তরকারি ঘরের পাতিলে রেখে দেওয়া হয়। পরদিন সকালে তারা আবার ওই তরকারি দিয়ে ভাত খান।

খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাদের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে ডায়রিয়া। পরে অসুস্থ চার জনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর বেগমের মৃত্যু হয়। তার স্বামী, মেয়ে ও জামাই বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাবারের বিষক্রিয়ার উপসর্গ নিয়ে চার জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, খাবারের বিষক্রিয়ায় একজনের মৃত্যুর বিষয়ে থানায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html