ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন


August 26, 2026 6:50 pm
Link Copied!


তিন বছর পর আবারও ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন। বুধবার (২৬ আগস্ট) ‘মহানগর’ ওয়েব সিরিজের এই নির্মাতার জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে তিনি জানান, সিরিজের চিত্রনাট্য লিখছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।

ভিডিওতে আশফাক নিপুনকে বলতে শোনা যায়, ‘যা-ই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই। কীসের স্ক্রিপ্ট?’ এরপর ‘মহানগর’-এর পরিচিত আবহসংগীত গেয়ে শোনান তিনি। ভিডিওটি প্রকাশের পর ‘মহানগর ৩’ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।

তার সেই পোস্টে পরিচালকের ইঙ্গিতের সূত্র ধরে একজন মন্তব্য করেছেন, ‘তাহলে কি ‘মহানগর ৩’ ভাইয়া?’ এর উত্তরে আশফাক নিপুণ লিখেন- ‘ইয়েস’।

২০২১ সালে যাত্রা শুরু হয়েছিল ‘মহানগর’-এর। প্রথম কিস্তিতেই সিরিজটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় আলাদা করে প্রশংসিত হয়। পুলিশের একজন কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে তৈরি এই থ্রিলারধর্মী গল্প দ্রুতই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসে।

প্রথম কিস্তির দুই বছর পর ২০২৩ সালে মুক্তি পায় ‘মহানগর ২’। আগের কিস্তির বেশ কিছু চরিত্রের পাশাপাশি নতুন চরিত্র ও ঘটনার সংযোজন দর্শকদের আগ্রহ ধরে রাখে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও তৃতীয় কিস্তির ঘোষণা আসেনি। ফলে একসময় ‘মহানগর ৩’ আদৌ তৈরি হবে কিনা, তা নিয়েও দর্শকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

অবশেষে এবার নিজের জন্মদিনে প্রকাশ করা ভিডিওতে চিত্রনাট্যের কাজ শেষ করার কথা জানিয়ে সেই অপেক্ষার মধ্যেই নতুন আশার আলো দেখালেন নিপুন। যদিও তিনি কবে চিত্রনাট্য শেষ করবেন, কবে শুটিং শুরু হবে কিংবা কবে সিরিজটি মুক্তি পাবে—এসব বিষয়ে কিছু জানাননি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html