ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেও বিপাকে হাইতি, জার্সি বদলাতে বললো ফিফা

UttorbongoBD
June 11, 2026 12:15 pm
Link Copied!


১৯৭৪ সালের পর এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে হাইতি। কিন্তু শনিবার (১৩ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে পড়েছে দলটি। ফিফার নিয়ম অনুযায়ী জার্সিতে কোনও রাজনৈতিক বার্তা বা প্রতীক ব্যবহার করা নিষেধ, আর হাইতির জার্সিতে ঠিক সেটাই ঘটেছে বলে মনে করছে ফিফা। ফলে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে তাদের জার্সি পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দলটির তাদের জার্সিতে পরিবর্তনও এনেছে।

যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বৃহস্পতিবার (১১ জুন) রাতে পর্দা উঠছে এই ফুটবল মহোৎসবের। আর এর ঠিক আগের দিনই এলো ফিফার এই নিষেধাজ্ঞা।

তবে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই তারা এই কিট ডিজাইন করেছিল।

কেন এই জার্সি বিতর্ক?

হাইতির জার্সি প্রস্তুতকারক কলম্বিয়ান স্পোর্টস ব্র্যান্ড ‘সায়েতা’। তারা হাইতির জার্সিগুলোতে (হোম, অ্যাওয়ে এবং থার্ড জার্সি) দেশটির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় ১৮০৩ সালের ‘ভার্টিয়ার্সের যুদ্ধ’র একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছিল। যুদ্ধটি ছিল হাইতির বিপ্লবের শেষ মহান যুদ্ধ, যার মাধ্যমে তারা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

হাইতি ফুটবল ফেডারেশন এবং সায়েতা এটিকে দেশের ইতিহাস ও গৌরবের প্রতীক হিসেবে দেখলেও, ফিফার কিট ও ইকুইপমেন্ট সংক্রান্ত কঠোর নিয়মের বেড়াজালে এটি আটকে গেছে।

ফিফার নিয়ম অনুযায়ী ‘খেলোয়াড়দের জার্সিতে কোনও ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বার্তা বা ছবি প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ’। ফিফা এই ঐতিহাসিক যুদ্ধের ছবিটিকে রাজনৈতিক বার্তার আওতাভুক্ত করায় জার্সিটি বাতিল ঘোষণা করা হয়।

গ্রুপ ‘সি’-তে থাকা হাইতি ১৩ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের। এই গ্রুপের অন্য দুটি দল হলো- মরোক্কো ও ব্রাজিল।

মাঠের বাইরের এই নাটকীয়তা বাদ দিলে, এবারের বিশ্বকাপে হাইতির কোয়ালিফাই করাই ছিল এক রূপকথার গল্প। দেশের অভ্যন্তরীণ চরম অস্থিতিশীলতা এবং নিজেদের সব ম্যাচ দেশের বাইরে খেলার পরও তারা বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে।

এই পরিস্থিতিতে ইতিবাচক খবর হলো, হাইতি দল ফিফার এই নির্দেশ মেনে নিয়েছে। টুর্নামেন্টের অফিসিয়াল ফটোসেশনে খেলোয়াড়দের সেই বিতর্কিত ছবি বা লোগো ছাড়াই নতুন জার্সিতে দেখা গেছে। জার্সির ঝামেলা চুকে যাওয়ায় হাইতির খেলোয়াড়রা এখন পুরোপুরি খেলায় মনোযোগ দিতে পারছেন। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে তারা কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html