ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভাতের সঙ্গে জমবে দারুণ মাংসের শুঁটকির ঝাল ঝাল পদ


August 28, 2026 8:20 am
Link Copied!


গরুর মাংসের শুঁটকি নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় গ্রামবাংলার ঘরোয়া রান্নার স্বাদ। সাধারণ উপকরণে তৈরি হলেও এর ঘ্রাণ ও ঝাল-মসলার স্বাদ ভাতের সঙ্গে বেশ জমে ওঠে। বিশেষ করে শুঁটকি মাংস আগে ভালোভাবে সিদ্ধ করে ছেঁচে নিয়ে মসলা দিয়ে কষালে তৈরি হয় দারুণ মজাদার একটি পদ। ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন এই ঝালঝাল শুঁটকি মাংস।

যেভাবে তৈরি করবেন শুঁটকি মাংস

দুই কাপ গরুর মাংসের শুঁটকি ভালোভাবে সিদ্ধ করে নিন। এরপর পাটায় ছেঁচে মাংস ঝুরঝুরে করে রাখুন। রান্নার জন্য লাগবে এক কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ রসুন কুচি, চারটি এলাচ, চার টুকরা দারুচিনি ও দুটি তেজপাতা। সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া, দুই চা চামচ মরিচগুঁড়া, এক চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, এক চা চামচ পেঁয়াজ বাটা এবং স্বাদমতো লবণ নিন।

কড়াইতে আধা কাপ তেল দিয়ে প্রথমে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নরম করে নিন। পেঁয়াজ-রসুন নরম হয়ে এলে সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন ও পেঁয়াজ বাটা এবং লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ছেঁচে রাখা শুঁটকি মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রয়োজনমতো সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাংস ভালোভাবে কষে গেলে এবং ওপরে তেল উঠে এলে চুলা বন্ধ করে দিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝাল-মসলায় কষানো ঘরোয়া শুঁটকি মাংস। রান্নাটির ঝাল ও মসলার পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কম-বেশি করতে পারেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html