ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন


September 14, 2026 9:40 am
Link Copied!


বাংলাদেশের ফুটসাল লিগে পুরুষ ও নারী দুই বিভাগেই শিরোপা জিতেছে আইএম টেন এফসি।

নারী বিভাগে তারা সেনাবাহিনীকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, মাৎসুশিমা সুমাইয়া সবাই খেলছেন আইএমটেন এফসির হয়ে। পিছিয়ে পড়েও ৫-৩ গোলে ফাইনাল জিতে নেয় আইএম টেন এফসি। জোড়া গোল সাবিনার।

ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নারী বিভাগে জেনন এফসি এবং পুরুষ বিভাগে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড।

নারী বিভাগের প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন সাবিনা খাতুন। সেরা ডিফেন্ডার পুরস্কার পান বাংলাদেশ আর্মির জয়নব বিবি।

সেরা প্লে-মেকার হন কৃষ্ণা রানী সরকার। সেরা গোলকিপার নির্বাচিত হন স্বপ্না আক্তার ঝিলি।

গোল মেশিন পুরস্কার পান বাংলাদেশ আর্মির নুসরাত জাহান মিতু। লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সাবিনা খাতুন এবং বাংলাদেশ আর্মির নওশন জাহান নিতী।

নারী বিভাগের লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাবিনা খাতুন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html