ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের

UttorbongoBD
June 11, 2026 1:55 pm
Link Copied!


জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানায়, তারা আল-আজরাক এয়ার বেস ও এর নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, আগ্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযানে এই হামলা চালানো হয়েছে। এতে ওই ঘাঁটি ও বিপুলসংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করে ইরানের রেভল্যুশনারি গার্ড।

এর আগে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধোঁকাবাজি না করার হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এখন মূল্য দিতে হবে। কয়েক ঘণ্টা পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের অন্যায্য ও অব্যাহত আগ্রাসনের জবাবে তারা অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় এলাকায় বান্দর আব্বাস, কেশম ও মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি কারগান ও সিরিক এলাকায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও দাবি করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, দুই দফা অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ১৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি শেখ ঈসা বিমানঘাঁটিও আঘাত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html