ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 


August 29, 2026 2:00 am
Link Copied!


নেপালে শুটিংয়ে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধসের মুখে অল্পের জন্য বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো টিম। পরিস্থিতি বিবেচনা করে এবং মানবিক কারণে নেপালের শুটিং শিডিউল স্থগিত করে নিরাপদে ঢাকায় ফিরেছেন তারা। 

শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট নেপালে একটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। ঘটনাটি ঘটেছিল কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায়। তবে কাকতালীয়ভাবে তাদের পরিকল্পনা ছিল ২৭ তারিখে সেই একই পথ দিয়ে যাওয়ার। যাত্রার তারিখ একদিন পর হওয়ায় অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ‘শিকার’ সিনেমার শুটিং ইউনিট।

তিনি বলেন, “আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।”

দুর্যোগের আকস্মিকতায় শুটিং বন্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, “এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।” 

তিনি বলেন, “আপনারা হয়তোবা জানেন যে, এই যে দুর্যোগটা ঘটেছে গত ২৬ তারিখে, এটা বিগত ৯ মাস আগেই নাকি তাদের একটা বার্তা ছিল, কিন্তু সেটাকে হয়তোবা খুব একটা আমলে নেননি। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আবার আরেকটা দুর্যোগের ঘটনা— এরকম আভাস তারা পাচ্ছেন।” 

জানা গেছে, দুর্ঘটনাকবলিত এলাকায় প্রায় ২৭টি দেশের পর্যটক অবস্থান করছিলেন। বন্যা ও ভূমিধসের তীব্রতায় সেখানকার পরিস্থিতি সংকটময় হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সবাইকে নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়। 

আপনার ভক্তরা অনেক কষ্ট পেয়েছে এবং তাদের জন্য কি বলবেন— এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, “না, কষ্ট পাওয়ার কিছু নেই। আমার ভক্তরা কেন, আপনারা! আপনারাও যেভাবে আমাকে খোঁজ নিয়েছেন, আমার সেদিন মনে হয়েছে যে না, আমি সত্যিই কাজ করেছি এবং আপনাদের উদ্বেগটা দেখেছি। তাই আমি ভক্তসহ আপনাদের সাংবাদিক ভাই-বোনদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html