ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার

UttorbongoBD
September 14, 2026 3:45 am
Link Copied!


অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট ও এলসিএল/এলআরএল বিক্রয়কারী চক্রের এক সদস্যকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতার ব্যক্তির নাম অমিত পাল (২১)। সিটিটিসির বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) আকতার হো‌সেন ব‌লেন, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত ডাটা অর্থের বিনিময়ে বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। 

ফেসবুক আইডির ব্যক্তিকে শনাক্ত করে সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম। প‌রে অভিযান চা‌লি‌য়ে মগবাজার এলাকা থেকে অমিত পালকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডাটা বিক্রির ৪০ পাতা স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়। 

গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালাচ্ছিলেন। গ্রেফতারের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html