ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 


September 14, 2026 4:05 am
Link Copied!


এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইয়ের প্রস্তুতিটা জর্ডানে ভালোই হলো বাংলাদেশের মেয়েদের। প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছিল আলপিরা। স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়েছিল। রবিবার (১৩ সেপ্টেম্বর) সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে লাল সবুজ দল।

স্বাগতিকদের বিপক্ষে আজও ইতিবাচক খেলেছে বাংলাদেশ। রবিবার  আম্মানের জেএফএ মাঠে প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করেছে অতিথিরা। দুটি গোলই এসেছে আলপি আক্তারের কাছ থেকে।

ম্যাচের ২০ ও ৩৪ মিনিটে গোল দুটি পেয়েছেন এ ফুটবলার 

এর আগের ম্যাচেও গোল পেয়েছিলেন আলপি আক্তার।  ম্যাচের আগে অনুশীলন সেশনে ওয়ার্ম-আপ, পজেশন গেম এবং সেট-পিস প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। পুরো সেশনজুড়ে খেলোয়াড়রা দুর্দান্ত মানসিকতা ও দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। সেটাই ম্যাচে কাজে লেগেছে। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html