ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইতালির প্রধানমন্ত্রীর

UttorbongoBD
June 11, 2026 4:30 pm
Link Copied!


মধ্যপ্রাচ্যের চলমান সংকটের যদি অবসান না হয়, তবে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতিতে জানা যায়, পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

একইসঙ্গে তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ইতালি সম্পর্কিত মন্তব্যেরও সমালোচনা করেন। মেলোনি বলেন, বেন-গভিরের মন্তব্য ইতালির জন্য গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলের জন্যও মর্যাদাহানিকর।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html