ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক উইকেটে হেরে বিদায় বাংলাদেশের


August 30, 2026 1:40 pm
Link Copied!


শেষ ওভারে তখন প্রয়োজন মাত্র ১ রান। প্রথম বলেই রানআউটে পতন হয় নবম উইকেটের। মুহূর্তেই জমে উঠেছিল ম্যাচ। বাংলাদেশের সামনে তখন আরও একটি উইকেটের সম্ভাবনা, আর ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন জয় থেকে মাত্র এক রান দূরত্ব। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো নাটক হতে দেননি লিয়াম ব্ল্যাকফোর্ড। শামীম হোসেনের চতুর্থ বলে স্কয়ার কাটে চার মেরে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্বপ্ন শেষ করে দেন তিনি।

ডারউইনে রবিবার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়ার কাছে এক উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ এইচপি দল।

জয়ের জন্য মাত্র ১০২ রানের লক্ষ্য পেয়েও শুরু থেকেই চাপে ছিল ভিক্টোরিয়া। তবে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররা তাদের ম্যাচে ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত জয় আদায় করে নিতে পারেনি এইচপি।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা পাঁচ ক্রিকেটার একাদশে থাকার পরও বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার আগেই গুটিয়ে যায় এইচপির ইনিংস।

ওপেনার জিশান আলম ২০ বলে ৩০ রানে দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ করেন। আরিফুল ইসলাম ১০ বলে করেন ১৯ রান। এরপর আর কেউই ইনিংস বড় করতে পারেননি। সাব্বির রহমান ৮ বলে ৫, অধিনায়ক ইরফান শুক্কুর ১ বলে শূন্য এবং জাতীয় দলের নিয়মিত সদস্য শামীম হোসেন ৭ বলে ৮ রান করে ব্যর্থ হন।

ভিক্টোরিয়ার বোলিংয়ে নেতৃত্ব দেন উইল সাদারল্যান্ড। ২৭ রান দিয়ে চার উইকেট নেন তিনি। স্যাম এলিয়ট ৩.১ ওভারে ১৪ রান খরচায় নেন দুটি উইকেট। সাত টেস্ট খেলা অস্ট্রেলিয়ান অফস্পিনার টড মারফিও তিন ওভারে ১৪ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট। ফলে ১০১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

স্বল্প পুঁজি নিয়েও অবশ্য লড়াই ছাড়েনি এইচপি। ডারউইনের স্পিন সহায়ক উইকেটে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন বাংলাদেশের বোলাররা।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি অফস্পিনার মো. রুবেল আবারও দুর্দান্ত বোলিং করেন। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন তিন উইকেট। পেসার রিপন মণ্ডলও ছিলেন আঁটসাঁট। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।

এক পর্যায়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রুবেল। কিন্তু স্নায়ুচাপ সামলে কার্যকর একটি ছোট ইনিংস খেলেন ব্ল্যাকফোর্ড। তার ব্যাটেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

২৬ বলে অপরাজিত ১৯ রান করেন ব্ল্যাকফোর্ড। তার সঙ্গে জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ক্যাম্পবেল কেলাওয়ে। ২৮ বলে ২৩ রান করে তিনি হন ভিক্টোরিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html