ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

UttorbongoBD
June 11, 2026 5:15 pm
Link Copied!


রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) তার মরদেহ উদ্ধার করা হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশের রাস্তা থেকে ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে একাধিক গাড়ি চাপা দেয়। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে নিহতের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html