ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২৪ বছর ধরে হতাশ ব্রাজিল সমর্থক, এবার দুধ দিয়ে গোসল করে অন্য দলে

UttorbongoBD
June 11, 2026 6:05 pm
Link Copied!


বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা দেশ। বিশ্বকাপ ঘিরে একের পর এক ব্যতিক্রমী ঘটনা ঘটছে। ফুটবল সমর্থকের দল পরিবর্তনের অভিনব ঘোষণা ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের ফুটবল দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন মিন্টু মিয়া নামের এক ফুটবলপ্রেমী। একইসঙ্গে সৌদি আরবের ৫০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন তিনি। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা ও হাস্যরস। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সৌদি আরবের ওই পতাকা প্রদর্শন করেন। পতাকাটি বানাতে সময় লেগেছে ২০ দিন। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।

আখাউড়া উপজেলার খড়মপুর মাজার এলাকায় পতাকা প্রদর্শনী ঘিরে ফুটবলপ্রেমীদের ভিড় দেখা যায়। আরও কয়েকজন সৌদি ফুটবলভক্ত এতে যোগ দেন। পতাকা প্রদর্শনীর উদ্বোধন করেন শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম মিন্টু। এতে অতিথি হিসেবে ছিলেন সাবেক কাউন্সিলর তাকদীর হোসেন খাদেম। 

এর আগে গত মঙ্গলবার দুপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের ফুটবল দলের সমর্থক হওয়ার ঘোষণা দেন মিন্টু মিয়া। তিনি আখাউড়া পৌর এলাকার টানপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে মিন্টু মিয়া বলেন, ‌‘গত ২৫ বছর ধরে ব্রাজিল সাপোর্ট করেছিলাম। কিন্তু গত ২৪ বছরে ব্রাজিল কোনও বিশ্বকাপ জিততে পারেনি। এজন্য হতাশ হয়েছি। আবার তারা অমুসলিম দেশ। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়েছি। সৌদি মুসলিম দেশ হওয়ায় তাদের সাপোর্ট করছি। এখন থেকে সৌদি ফুটবল দলকে সাপোর্ট করবো। এজন্য এক লাখ টাকা খরচ করে ৫০০ ফুটের পতাকা বানিয়েছি।’

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম মিন্টু বলেন, ‘এখন সারা দেশেই ফুটবল উন্মাদনা চলছে। তবে মিন্টু মিয়ার এমন উদ্যোগ আমাদের ভালো লেগেছে। আমরা তাকে সাধুবাদ জানাই।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html