ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আলোচিত সেই ‘হটস্পট’


August 31, 2026 9:50 pm
Link Copied!


গাজীপুরের টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদফতর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে পে-লোডার ও এক্সক্যাভেটর দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। এসব তথ্য জানিয়েছেন রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার।

স্থানীয়রা জানায়, টঙ্গীর হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় মাদক বিক্রির আস্তানা বা ‘হটস্পট’ হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে একাধিক অভিযান পরিচালনা করেও এই বস্তির মাদক কারবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছিল না। অবশেষে জায়গাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিজস্ব মালিকানাধীন হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়াত হোসেন জানান, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গী এলাকাকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে মুক্ত করা জমিতে পুনরায় যেন কোনও অবৈধ দখল বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি বজায় রাখা হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) লিটন সরকার বলেন, ‘রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে ছিল। আজকে প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমরা আমাদের প্লট বুঝে নিয়েছি।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html