ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন ডি পল


September 1, 2026 12:05 am
Link Copied!


লিওনেল মেসি আজ অবসর নিয়েছেন। তার অবসরের পর জাতীয় দল ও ইন্টার মিয়ামির সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা  দিয়েছেন। যেখানে ফুটে উঠেছে মেসির প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।

ডি পল লেখেন, “আমাদের দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসা, কখনো হাল না ছাড়ার জন্য নিজের মনের ভেতরের লড়াই চালিয়ে যাওয়া, প্রতিবার অন্যায়ের বিরুদ্ধে তোমার দেখানো শক্তি, তোমার নেতৃত্ব এবং সর্বোপরি জাতীয় দলে পা রাখা প্রতিটি খেলোয়াড়কে আপন করে নেওয়ার যে মানবিকতা তুমি দেখিয়েছো…।”  

তিনি  যোগ করেন, “তোমার যত্ন, তোমার সহমর্মিতা এবং এই দলের প্রতিটি মানুষের জন্য তোমার করা ছোট ছোট বিষয়গুলো… সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ, লিও। তুমিই ইতিহাসের সেরা।” 

সবশেষে তিনি লেখেন, “আমাদের এত এত আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না, আমাদের মুখে তুমি কতটা হাসি ফুটিয়েছো। তুমি অমর।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html