ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত


September 1, 2026 1:05 pm
Link Copied!


চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরের পাশের সাহারপাড় গ্রামের দুই বন্ধু মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন- মাহী (২৫) ও তাওহীদ (২৫)। মাহী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে। তাওহীদ মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে। 

স্বজনরা জানান, কক্সবাজার ঘুরতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া এলাকায় তাদের মোটরসাইকেলে ট্রাকচাপা দেয়। পরে ঘটনাস্থলের লোকজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুই জনের মৃত ঘোষণা করেন।

নিহত মাহী ও তাওহীদ ছোটকাল থেকে একসঙ্গে বড় হয়েছে। দুই বন্ধুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

তাদের লাশ ময়নাতদন্ত শেষে নিজ গ্ৰাম সাহারপাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেলের দুই আরোহী মা’রা যাওয়ার কথা লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে স্বজনদের কাছ থেকে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html