ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 

UttorbongoBD
September 13, 2026 4:40 pm
Link Copied!


অতীতে এলাকার উন্নয়ন তথা রাস্তাঘাটের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানার জাপানি বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘আপনাদের প্রয়োজনেই আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা। এখানে রাস্তা ও বিদ্যুতের সমস্যা রয়েছে। সেগুলো সরজমিন দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রী ও আমাকে পরিদর্শনে পাঠানো হয়েছে। আমরা এই এলাকার উন্নয়ন নিয়ে সমন্বিত পরিকল্পনা করছি।’

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় খাল দখল করে রাখা হয়েছে। মিল-কারখানার সব আবর্জনা ড্রেনে ফেললে ড্রেন কীভাবে সচল থাকবে? কারখানার আবর্জনা নির্দিষ্ট এক জায়গায় নির্দিষ্ট নিয়মে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা তা সহজে সরিয়ে নিতে পারে। আমাদের খালগুলো যেকোনও মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। নিজের নাগরিক দায়িত্ব নিজেদের পালন করতে হবে।’

সামাজিক সুরক্ষার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মাদকে আজ সমাজ ভরে গেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিগত সরকারের অপশাসন ও নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলই বলছে–অতীতে দেশে ব্যাপক লুটপাট চালিয়ে ব্যাংক খালি করে ফেলা হয়েছে। সাধারণ মানুষ ব্যাংকে টাকা জমা রাখলেও এখন তা ফেরত পাচ্ছে না।’

জ্বালানি খাতের দুরবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিগত ১৯ বছর গ্যাসের সমস্যা সমাধানের জন্য কোনও কূপ খনন করা হয়নি। এমনকি সমুদ্র থেকেও গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একদিনে এই সংকটের নিরসন সম্ভব নয়। কেন তা করা হয়নি? কারণ ছিল নির্দিষ্ট একটি প্রতিবেশী রাষ্ট্র ও অবৈধ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া। তাদের সুবিধা দিতে গিয়েই দেশের জ্বালানি খাতকে পিছিয়ে রাখা হয়েছে।’

বিদ্যুৎ খাতের ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে চুক্তি নিয়ে আবদুস সালাম বলেন, ‘বিগত সরকারের আমলে ভারতীয় যে কোম্পানি বিদ্যুতের কনট্রাক্ট নিয়েছিল, তারা আজ দেশের কিছু কিছু জায়গায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে।’ এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন এবং সরকারের পাশাপাশি সাধারণ জনগণের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html