ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্রেতা সেজে যোগাযোগ করলো পুলিশ, গিয়ে দেখলো অটোরিকশার গ্যারেজ অস্ত্র তৈরির কারখানা


September 1, 2026 6:30 pm
Link Copied!


চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা মেরামতের ওয়ার্কশপ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। এ সময় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) রাতে মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির আহমদ (৪৭)। দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক হিসেবে এলাকায় পরিচিত। তবে দুজন আড়ালে অস্ত্র বিক্রি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হাটহাজারীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, ‌‘হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকার সরকারহাট বাজারে ওই অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হচ্ছিল। ওয়ার্কশপটিতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি এবং মো. কবিরকে আটক করা হয়। পরে তল্লাশি করে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮টি গুলি এবং পিস্তলের দুটি বুলেট উদ্ধার করা হয়। সবমিলিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

পুলিশ সুপার জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অস্ত্র তৈরির একটি আস্তানার বিষয়ে তথ্য দেন। সাধারণত অটোরিকশা ওয়ার্কশপ হিসেবে পরিচালিত হলেও এর আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। পরে তৈরি করা অস্ত্র বিভিন্ন ব্যক্তি ও চক্রের কাছে সরবরাহ ও বিক্রি করা হতো।’

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি হাটহাজারীর সরকারহাটের একটি অটোরিকশার গ্যারেজে তৈরি হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন জামাল ও কবির। গ্যারেজের আড়ালে ওসমান নামে গ্যারেজের এক কর্মী এসব অস্ত্র তৈরি করেন। এরপর বিক্রির জন্য অস্ত্রগুলো জামাল ও কবিরকে দেন ওসমান। গ্যারেজের মালিক দেশের বাইরে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে গ্যারেজেটি পরিচালনা করে আসছেন এবং আড়ালে অস্ত্র তৈরি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ। ওসমানকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা ২০ থেকে ৫০ হাজার টাকায় অস্ত্র বিক্রির কথা জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। জামাল রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশার চালক পরিচয় ব্যবহার করে অস্ত্র বিক্রি করতেন, যাতে তাদের কেউ সন্দেহ না করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। পাশাপাশি উদ্ধার সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করে ওই স্থানে কী ধরনের অস্ত্র তৈরি করা হতো এবং চক্রটির কার্যক্রম কতদিন ধরে চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html