ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  


September 13, 2026 3:55 pm
Link Copied!


ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার রুশ বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভোর থেকে রাশিয়া প্রায় ৫০০টি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তার দাবি, সম্মুখযুদ্ধে সাফল্য না পেয়ে রাশিয়া এখন ইউক্রেনের অর্থনীতি ও যুদ্ধকালীন প্রতিরোধ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করছে।

ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে তিনটি পৃথক হামলায় ব্যক্তিগত গাড়িতে থাকা তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। জিতোমির অঞ্চলের জভিয়াহেল শহরে একটি মুদি দোকানে হামলায় নিহত হয়েছেন আরও দুজন। জাপোরিঝিয়া ও ক্রিভি রিহতেও হামলায় নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্দরনগরী ওদেসায় রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চলা হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলায় বিভিন্ন আবাসিক এলাকা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা জাপোরিঝিয়া স্টিল কারখানা, দনিপ্রোর একটি স্টিল কমপ্লেক্স এবং ক্রিভি রিহর কয়েকটি কারখানায় হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ওদেসা ও চর্নোমোরস্ক বন্দরে সামরিক কাজে ব্যবহারের পণ্য বহনকারী কয়েকটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীও রাশিয়ার সামারা অঞ্চলের তোলিয়াত্তিতে একটি কৃত্রিম রাবার কারখানায় হামলার দাবি করেছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং একজন আহত হয়েছেন। দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায় নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html