ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 


September 2, 2026 6:35 pm
Link Copied!


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস লিখলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। 

গতকালই তিনি ডাবল সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন। আজ ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিগ ফিগার। তাতে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি হয়েছেন তিনি। তবে বিদেশের মাটিতে এটাই প্রথম। 

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিশাল সংগ্রহ টপকে বাংলাদেশ যখন লিড নেওয়ার পথে, তখন পুরো ইনিংসের নেতৃত্ব দেন হৃদয়। লিড এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন ৪৫১ বল খেলে। 

চতুর্থ দিন সকালে নিচের দিকের ব্যাটারদের নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয় অপরাজিত ছিলেন ২৭৪ রানে। তার পর ধীরে ধীরে অগ্রসর হন হৃদয়। 

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও দলকে ঘুরে দাঁড় করাতে মূল অবদান ছিল হৃদয়ের। অবশ্য হৃদয়ের এই ইনিংসের গুরুত্ব ম্যাচ পরিস্থিতির জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৮ উইকেটে ৬৫২ রান। তাদের লিড ১৪০ রান। হৃদয় ব্যাট করছেন ৩২৮ রানে। সঙ্গে রাজা ব্যাট করছেন ৩০ রানে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html