ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান


September 2, 2026 11:20 pm
Link Copied!


ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব, তিনি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। জাতীয় ছাত্রশক্তির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন,  আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি।

জাহিদ আহসান জানান, সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে দলটির রাজনীতিতে সক্রিয় থাকার কথাও জানিয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় সংগঠনটির প্রথম কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলের প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html