ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এআইইউবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার

UttorbongoBD
September 4, 2026 5:20 pm
Link Copied!


আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং এআইইউবি পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাতের জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছে এআইইউবি পরিবার।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. আনোয়ারুল আবেদীন ছিলেন একজন শিক্ষাবিদ ও স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। দেশে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এআইইউবি প্রতিষ্ঠা করেন।

তার মৃত্যুবার্ষিকীতে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবে এআইইউবি পরিবার। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষার বিকাশে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html