ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান


September 6, 2026 2:40 am
Link Copied!


শেষ বিকালে ম্যাচটা যেন হঠাৎ করেই জমে উঠেছিল। জয়ের জন্য ৩৯০ রানের পাহাড়সম লক্ষ্য, হাতে তখনও পাঁচ উইকেট নিয়ে স্বপ্ন দেখছিল উস্টারশায়ার। কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা দিলেন হাসান মাহমুদ। একের পর এক আঘাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে শেষ পর্যন্ত কেন্টকে এনে দিলেন ৮৪ রানের জয়।

তাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রত্যাবর্তন হলো হাসান মাহমুদের। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের এই পেসার ছিলেন কেন্টের জয়ের অন্যতম নায়ক। শনিবার ক্যান্টারবারিতে চতুর্থ ও শেষ দিনের তৃতীয় সেশনে উস্টারশায়ারকে ২৯৫ রানে অলআউট করে ষষ্ঠ জয় তুলে নেয় কেন্ট।

দ্বিতীয় ইনিংসে হাসান ৫১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৬৮ রান খরচায় পেয়েছিলেন ৪ উইকেট। ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে কাউন্টি ক্রিকেটে নিজের ফেরাটাকে দারুণভাবে স্মরণীয় করে রাখলেন ২৬ বছর বয়সী এই পেসার।

কেন্টের হয়ে নিজের প্রথম দফায় মাত্র দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন হাসান। সেই পারফরম্যান্সই তাকে আবারও দলে ফেরায় কাউন্টি দলটি। ফিরেই আস্থার প্রতিদান দিলেন বাংলাদেশের পেসার। চলতি মৌসুমে তিন ম্যাচে তার উইকেটসংখ্যা এখন ১৯, গড় মাত্র ১৮.৩১।

শেষ দিনে উস্টারশায়ারের প্রতিরোধ ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান। অ্যাডাম হোসকে এলবিডব্লিউ করে ভাঙেন ৭৬ রানের জুটি। এরপর হেনরি কালেনকে বোল্ড করে থামান ৮৬ রানের আরেকটি জুটি। উস্টারশায়ারের স্কোর যখন ৫ উইকেটে ২৬৫ তখন বেন অ্যালিসনকে এলবিডাব্লিউ করে ইনিংসে নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন হাসান।

হাসানের সঙ্গে কেন্টের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কিথ ডাজিওন। তার শিকার ছিল ৩ উইকেট, খরচ ৬৩ রান। ইংল্যান্ডের ম্যাট মিলনসও ৩ উইকেট নিয়েছেন। ম্যাচের শেষ উইকেটটি নিয়ে কেন্টের জয় নিশ্চিত করেন তিনিই। নিউজিল্যান্ডের পেসার ম্যাট কুইন পান বাকি উইকেটটি।

উস্টারশায়ারের অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরার শতক অবশ্য শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। ২২১ বলে ১২টি চারের সাহায্যে ১০৩ রানে অপরাজিত থেকেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি তিনি। শেষ পাঁচ উইকেট মাত্র ৩০ রানের মধ্যে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় উস্টারশায়ার।

এই জয়ে ডিভিশন টু-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে এখন বেশ ভালো অবস্থানেই আছে তারা। ১১ ম্যাচে কেন্টের পয়েন্ট ১৭০। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম। প্রতিযোগিতায় বাকি আর মাত্র তিন রাউন্ড।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html