ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি


September 7, 2026 11:15 pm
Link Copied!


‘কুছ মিঠা হো যায়ে’ সিনেমার দুই দশকেরও বেশি সময় পর ‘কিং’ চলচ্চিত্রে আবার শাহরুখ খানের সঙ্গে পর্দায় হাজির হতে চলেছেন অভিনেতা আরশাদ ওয়ারসি। শাহরুখ খানকে ‘সবচেয়ে নিখুঁত ভদ্রলোক’ হিসেবে আখ্যা দিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার সঙ্গে আবার কাজ করা এবং তাদের অদ্ভুত প্রথম সিনেমার স্মৃতিচারণ করেছেন আরশাদ।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আরশাদ বলেন, ‘আমি তাকে সত্যিই খুব পছন্দ করি। আমরা সবাই তাকে পছন্দ করি। তিনি সবচেয়ে নিখুঁত ভদ্রলোক এবং তার আচার-ব্যবহার আপনাকে চমকে দেবে।’

শাহরুখের এই সৌজন্যের একটি ঘটনা তুলে ধরে আরশাদ পোল্যান্ডের একটি স্মৃতির কথা জানান। সিদ্ধার্থ আনন্দের আসার কথা ছিল তার ঘরে, সেখান থেকে তাদের শাহরুখের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। আরশাদ বলেন, হঠাৎ আমি দেখলাম শাহরুখ, সুহানা, আরিয়ান এবং সবাই আমার ঘরে দেখা করতে এসেছেন। আমি ভেবেছিলাম, এই মানুষটি এতই ভালো যে আপনাকে লজ্জায় ফেলে দেন। তিনি অত্যন্ত ভদ্র।

৩৫ বছর ধরে শাহরুখের এই গুণ ধরে রাখার বিষয়টি উল্লেখ করে আরশাদ আরও বলেন, শাহরুখের সঙ্গে কাজ করাটা আনন্দের এবং তার জন্য তিনি যেকোনও কিছু করতে প্রস্তুত।

কথোপকথনে আরশাদ তাদের প্রথম সিনেমা ‘কুছ মিঠা হো যায়ে’-এর একটি মজার গল্পও তুলে ধরেন, যেখানে মাত্র দুই দিনের অতিথি চরিত্রে কাজ করার কথা থাকলেও তিনি সিনেমার প্রধান নায়ক হয়ে যান। আরশাদ জানান, পরিচালক সমর খানের অনুরোধে বিমানবন্দরের এক ম্যানেজারের চরিত্রে দুটি দৃশ্যে অভিনয়ের জন্য তিনি রাজি হয়েছিলেন, যার জন্য তিনি কোনও পারিশ্রমিক নেননি। অন্যদিকে শাহরুখের চরিত্রটি পুরোটা সময় ঘুমিয়ে থেকে একদম শেষে জেগে ওঠার কথা ছিল।

কিন্তু শুটিং চলার সঙ্গে সঙ্গে আরশাদের চরিত্রটি বড় হতে থাকে। মহিমা চৌধুরীর সঙ্গে একটি দৃশ্য যুক্ত করে তাকে কলেজের পুরোনো প্রেমিক বানিয়ে দেওয়া হয়। আরশাদ হেসে বলেন, দুই দিনের বদলে আমি ছয় দিন শুটিং করলাম এবং শেষ পর্যন্ত পোস্টারে নিজের ছবি দেখে বুঝলাম আমিই এই সিনেমার নায়ক হয়ে গেছি।

বহু বছর পর সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ চলচ্চিত্রে আবার একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। ছবিটিতে সুহানা খান ও অভিষেক বচ্চনসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html