ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব


September 12, 2026 9:05 am
Link Copied!


ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত প্রকাশে বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এবং শরীর নিয়ে কটাক্ষের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। বিয়ে ও ওজন নিয়ে করা প্রশ্নেরও নিজের মতো করে জবাব দিয়েছেন অভিনেত্রী।

‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীনার কাছে জানতে চাওয়া হয়, কেউ যদি তাকে প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করছেন?’—তখন তার প্রতিক্রিয়া কী হয়।

এমন ব্যক্তিগত প্রশ্নের জবাবে নীনা বলেন, ‘আমি তোমার বাবার টাকায় খাই না। তোমার সমস্যা কী? তুমি বিয়ে করেছো কিনা?’

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের প্রশ্নের ব্যাপারে যে তিনি মোটেও আগ্রহী নন, তা স্পষ্ট করে দেন নীনা।

ওজন বেড়েছে কিনা কিংবা তিনি অন্তঃসত্ত্বা কিনা—এমন প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। পোশাকের একটি ছোটখাটো সমস্যার কারণে কীভাবে তার শরীর নিয়ে মানুষের কৌতূহল তৈরি হয়েছিল, সেই অভিজ্ঞতাও জানান তিনি।

নীনা বলেন, ‘এর আগে আমি শাড়ি পরেছিলাম। এখানে এভাবে ঠিক করতে গিয়ে কোমরের কাছে শাড়িটা একটু ভারী দেখাচ্ছিল। তখন মানুষ বলতে শুরু করলো, ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা?”

এ ধরনের মন্তব্যে বিরক্ত হয়ে একসময় নিজের টিমকে বলতে চেয়েছিলেন, সবাইকে জানিয়ে দিতে যে তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। এতে যেন মানুষ তাকে বিরক্ত করা বন্ধ করে।

শরীর নিয়ে কটাক্ষের শিকার অন্যদের উদ্দেশেও নীনার পরামর্শ, কেউ এমন মন্তব্য করলে তাদের বলতে পারেন, ‘আমি অন্তঃসত্ত্বা।’

এর আগেও নারীদের পোশাক নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন নীনা। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দিল্লির অনেক এলাকায় এখনও নারীদের ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখার প্রত্যাশা করা হয়।

তার মতে, সমাজে এ ধরনের মানসিকতা খুব দ্রুত বদলাবে না। তবে নারীরা এখন উপার্জন করছেন—এটিকেই পরিবর্তনের অন্যতম দিক বলে মনে করেন তিনি।

এদিকে নেটফ্লিক্সের ‘চুম্বক’ সিরিজে অভিনয় করছেন নীনা গুপ্তা। ‘খিচড়ি’র মতো জনপ্রিয় সিরিজের নির্মাতাদের তৈরি এই পারিবারিক কমেডির গল্প মুম্বাইয়ের প্রাণবন্ত ‘চুম্বক কলোনি’কে ঘিরে।

সিরিজটিতে নীনার সঙ্গে অভিনয় করেছেন সুমিত ব্যাস, অর্জুন বিজলানি, দেবেন ভোজানি, সুমিত রাঘবন, দেলনাজ ইরানি, আমাইরা দস্তুরসহ অনেকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html