ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন


September 9, 2026 10:00 pm
Link Copied!


জনপ্রিয় কুইজ রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সঞ্চালনা করা মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সোমবার নিজের ব্লগে ৮৩ বছর বয়সী এই মেগাস্টার জানান, প্রতিযোগী অনেকের ব্যক্তিগত জীবনের গল্প এতই আবেগঘন ও হৃদয়বিদারক হয় যে শোর সঞ্চালনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

গত ১০ আগস্ট সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে কেবিসির ১৭তম আসর শুরু হয়েছে। ‘সোচনা পড়েগা’ শীর্ষক এই নতুন সিজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করার বার্তা দেওয়া হচ্ছে।

কুইজ প্রতিযোগিতার পাশাপাশি অমিতাভ বচ্চন প্রায়শই প্রতিযোগীদের জীবনের গল্প শোনেন ও তাদের সঙ্গে গভীরভাবে আলাপ করেন। এই যোগাযোগ শোর এক অবিচ্ছেদ্য অংশ হলেও কিছু গল্প তার হৃদয়ে বেশ গভীর ক্ষত তৈরি করে। নিজের ব্লগে সে কথা অকপটে স্বীকার করে অমিতাভ লিখেছেন, কিছু প্রতিযোগী এত গুরুতর ও কষ্টের ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাদের প্রতি নিজেদের আবেগ ধরে রাখা এবং শোর সঞ্চালনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও লিখেছেন, আমি এ নিয়ে বিশদ কিছু বলব না, কারণ এতে চ্যানেলকে এক সঞ্চালক হিসেবে আমার যে প্রতিশ্রুতি দেওয়া আছে তা ক্ষুণ্ন হবে। তবে এটি সত্যিই এক হৃদয়বিদারক অভিজ্ঞতা ছিল। আমার এখন অবসর নিতে ইচ্ছা করছে। অনেক রাত হয়েছে… রাত আমাকে ডাকছে।

আগস্টের ১০ তারিখ থেকে শুরু হওয়া কৌন বনেগা ক্রোড়পতি ১৭ নিয়মিত প্রচারিত হচ্ছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html