ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো


September 10, 2026 4:00 pm
Link Copied!


সাধারণত বছরের শেষ দিকে গত ১২ মাসে ব্যবহার করা পছন্দের সৌন্দর্যপণ্যগুলোর দিকে ফিরে তাকান সৌন্দর্যবিশেষজ্ঞ সালি হিউজ। তবে ২০২৬ সালের দীর্ঘ ও অস্বাভাবিক গরম গ্রীষ্ম তাঁকে কিছুটা ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে। অতিরিক্ত গরম ও ঘামের কারণে এই সময়ের জন্য প্রয়োজন হয়েছে আলাদা ধরনের সৌন্দর্যপণ্যের। আর সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে গরমের দিনে ত্বক ও শরীরকে স্বস্তি দিতে কার্যকর কিছু পণ্যের তালিকা।

হালকা মেকআপে স্বস্তি

গরমের সময়ে ভারী মেকআপ অনেকের কাছেই অস্বস্তিকর হয়ে ওঠে। তাই সালি হিউজের পছন্দের তালিকায় রয়েছে রেফির ‘স্কিন বেস’ (£৩০)। এটি অত্যন্ত হালকা ও পাতলা ফেস টিন্ট, যা ত্বকে প্রায় কিছুই পরা নেই এমন অনুভূতি দেয়। জুলাই থেকে গরমের দিনে এটিই তাঁর অন্যতম ভরসার প্রসাধনী।

সব ধরনের ত্বকের জন্য উপযোগী হলেও যারা একেবারে ম্যাট ফিনিশ পছন্দ করেন, তাদের জন্য এটি খুব একটা উপযুক্ত নাও হতে পারে। কারণ তেলতেলে না হলেও এর ফিনিশ বেশ ডিউই বা শিশিরভেজা। তবে গরমে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে ধরে রাখতে চাইলে এটি বেশ কার্যকর।

এর কভারেজ তুলনামূলকভাবে হালকা। তাই যেখানে বাড়তি কভারেজ প্রয়োজন, সেখানে কনসিলার ব্যবহার করা যেতে পারে। সালি হিউজ নিজে এই পণ্যের ১৪০এন শেড ব্যবহার করেন।

ভারী ক্রিমের বদলে হালকা ময়েশ্চারাইজার

আর্দ্র ও গরম আবহাওয়ায় ভারী ফেস ক্রিম ত্বকে আরও অস্বস্তি তৈরি করতে পারে। তাই এ সময় ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রেও হালকা ফর্মুলা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সালি হিউজ।

তাঁর পছন্দের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের বাজারে সম্প্রতি আসা প্রিকুয়েল স্কিনকেয়ারের ‘হাফ অ্যান্ড হাফ ফ্লুইড ময়েশ্চারাইজার’ (£২৮ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬৫০ টাকা)। হালকা এই ইমালশনটি পাতলা দুধের মতো তরল হলেও ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ঘামে ভেজা ত্বকের ওপরও এটি খুব বেশি ভারী অনুভূত হয় না।

ময়েশ্চারাইজারটিতে থাকা গ্লিসারিন ও সিরামাইড ত্বককে কোমল ও নমনীয় রাখতে সহায়তা করে। একই সঙ্গে সানস্ক্রিন ও মেকআপ ব্যবহারের আগে ত্বকে একটি মসৃণ বেস তৈরি করতে পারে।

পায়ে আনুন দ্রুত গ্লো

গরমের পোশাকের সঙ্গে পায়ের ত্বকও অনেক সময় বেশি উন্মুক্ত থাকে। দ্রুত পায়ে সোনালি আভা আনতে সালি হিউজের পছন্দ সেন্ট ট্রোপেজের ‘ইনস্ট্যান্ট গ্লো মুস’ (£২৫ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ১৬০ টাকা)। মিটের সাহায্যে ত্বকে লাগিয়ে নিলেই হয়। দাগছোপের ঝুঁকিও তুলনামূলক কম এবং এটি ব্যবহারে বাড়তি জটিল প্রস্তুতির প্রয়োজন নেই।

ইচ্ছেমতো পরবর্তী গোসলের সময় এটি ধুয়ে ফেলা যায়। ফলে অল্প সময়ে পায়ের ত্বকে সাময়িক উজ্জ্বলতা আনতে চাইলে এটি সহজ একটি বিকল্প।

সতেজ ঘ্রাণে থাকুক মন ভালো

গরমের দীর্ঘ সময়টিতে শুধু ত্বকের যত্ন নয়, সতেজ অনুভূতির জন্যও সুগন্ধি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সালি হিউজ। এ সময় তাঁর পছন্দের তালিকায় রয়েছে ডেডকুলের ‘এক্সট্রা মিল্ক’—যার দাম শুরু £২৪ যা বাংলাদেশি মুদ্রায় ৩,৯৯০–৪,০০৫ টাকা। নামটি কিছুটা অদ্ভুত হলেও এর ঘ্রাণ কোমল, আনন্দদায়ক ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী।

আরেকটি পছন্দ পেনহ্যালিগনের ‘লুনা’, যার দাম শুরু £৩২, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৩০ টাকা। ভেজা গোলাপ, সতেজ সাইট্রাস এবং হালকা সবুজ বনের ঘ্রাণের সমন্বয়ে তৈরি এই সুগন্ধ গরমের দিনে বেশ সতেজ অনুভূতি দিতে পারে।

গরম ও ঘামভেজা আবহাওয়ায় সৌন্দর্যচর্চার মূল লক্ষ্য হতে পারে ভারী প্রসাধনীর বদলে হালকা ও আরামদায়ক পণ্য বেছে নেওয়া। মেকআপ, ময়েশ্চারাইজার কিংবা সুগন্ধি সব ক্ষেত্রেই ত্বকের স্বস্তিকে গুরুত্ব দিলে তপ্ত আবহাওয়াতেও নিজেকে সতেজ রাখা সহজ হতে পারে।

সূত্র: দ্যা গার্ডিয়ান





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html