ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক


September 17, 2026 9:15 pm
Link Copied!


ভারতের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগী দেখেছেন তার গাড়িচালক। এমনকি রোগীদের জন্য ওষুধের প্রেসক্রিপশনও লিখেছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল প্রশাসন তদন্ত শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে কানশি রাম কম্বাইন্ড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে। ভিডিওতে দেব নামে পরিচিত ওই গাড়িচালককে রোগীদের শারীরিক সমস্যার কথা জানতে এবং পেটে ব্যথা বা অন্য কোনও অস্বস্তি আছে কিনা, তা জিজ্ঞেস করতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রামকেশ একটি মামলার কারণে আদালতে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে গাড়িচালক দেব বহির্বিভাগের রোগীদের ডেকে তাদের সমস্যা শোনেন এবং ওষুধ লিখে দেন।

ভিডিওতে দেখা যায়, রোগীদের হাসপাতালের বাহিরের একটি ওষুধের দোকান থেকে ব্যাবস্থাপত্রে লেখা ওষুধ কিনতেও বলা হচ্ছে।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছে। ভবিষ্যতে এমন অবহেলার পুনরাবৃত্তি হলে এফআইআরসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html