ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?


September 18, 2026 12:05 am
Link Copied!


ভারতে ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর জনসম্মুখের কর্মসূচি থেকে বিরত রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অসুস্থতার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার জানিয়েছে তার কার্যালয়।

৭৩ বছর বয়সী রামাফোসা সোমবার নয়াদিল্লি থেকে দেশে ফেরেন। এরপর চিকিৎসকেরা তাকে বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার পরামর্শ দেন। এদিকে দেশটির উপপ্রেসিডেন্ট পল মাশাটাইলও একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার পর সুস্থ হয়ে উঠছেন। ফলে দক্ষিণ আফ্রিকার শীর্ষ দুই নেতাই বর্তমানে জনসম্মুখের দায়িত্ব থেকে দূরে রয়েছেন।

রামাফোসার কার্যালয় জানিয়েছে, সম্ভব হলে নির্ধারিত কর্মসূচিগুলোতে মন্ত্রীরা তার প্রতিনিধিত্ব করবেন।

এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে কিছু দাবি সামনে এসেছে। তবে এসব দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

চীনা ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, সম্মেলনের সময় শি জ্ঞান হারিয়েছিলেন এবং জরুরি চিকিৎসার জন্য তাকে চীনে ফিরিয়ে নেওয়া হয়।

তার দাবি, বিশেষ একটি ফ্লাইটে চীনে ফেরার পর শিকে বেইজিংয়ের চাইনিজ পিপলস লিবারেশন আর্মি জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যা বেইজিং ৩০১ হাসপাতাল নামেও পরিচিত।

ওই পোস্টে আরও দাবি করা হয়, শি গুরুতর ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন। এছাড়া ভারতে তার স্বাস্থ্যগত অবস্থা প্রকাশ পাওয়ার শঙ্কা থেকেই তিনি চিকিৎসার জন্য দ্রুত বেইজিংয়ে ফেরার সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়।

তবে এসব দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ নেই। চীনা সরকার বা ভারতীয় কর্তৃপক্ষ কেউই শির স্ট্রোকে আক্রান্ত হওয়া, জ্ঞান হারানো বা হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানায়নি।

সূত্র: টাইমস নাও





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html