ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ও এবং এ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আইইউবি

UttorbongoBD
September 18, 2026 9:10 am
Link Copied!


চট্টগ্রামে ক্যামব্রিজ এবং এডএক্সেল কারিকুলামের এ-লেভেল এবং ও-লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২১০ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও উচ্চশিক্ষার পথে তাদের উৎসাহিত করতে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইইউবির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. কে আয়াজ রাব্বানী, আইইউবির রেজিস্ট্রার আসিফ পারভেজ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান এবং চট্টগ্রামের প্রথম এভারেস্টজয়ী বাবর আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির অ্যাডমিশন্স, ফিনান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক লিমা চৌধুরী, উপপরিচালক প্রিয়াঙ্কা দে, আউটরিচ অফিসার মো. ফুয়াদ হোসেন এবং হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল। স্বাগত বক্তব্য প্রদান করেন হুইজ কমিউনিকেশন্সের পরিচালক (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) কাজী আরফাত।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চট্টগ্রামের সৌন্দর্য ও ঐতিহ্যকে তুলে ধরে প্রিয়াঙ্কা বড়ুয়ার পরিচালনায় নৃত্যরূপের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

পরে একে একে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। কাঙ্ক্ষিত সম্মাননা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সম্মাননা প্রদানের ফাঁকে ফাঁকে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। জাদুশিল্পী রাজীব বসাকের জাদু প্রদর্শন এবং সংগীতশিল্পী শান্তনু দত্তের গানের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি আনন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইভেন্ট ও মার্কেটিং কনসালট্যান্ট প্রতিষ্ঠান হুইজ কমিউনিকেশন্স।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html