ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম


September 20, 2026 4:05 am
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচনে দেশের জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। ১১ দলের পক্ষে ভোট দিয়েছে। রংপুরে বিভাগের মানুষ ১১ দলকে ভোট দেওয়ায় এখানে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমরা মানবো না। এর বিরুদ্ধে প্রয়োজনে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবো।’

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অনেক বড় বড় কথা বলেছেন তারেক রহমান। কই এখন চুপ কেন? দিল্লির কাছে মাথানত করে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে এসেছে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলের ঢাকা থেকে রংপুরের লংমার্চের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে ও বাইরে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জুলাই আন্দোলনে মানুষ হত্যা করেছে, শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তেল, গ্যাস নেই- সব জিনিসপত্রের দাম বেড়েছে। খুন, রাহাজানি ও চাঁদাবাজির মহোৎসব চলছে। তারেক রহমান শেখ হাসিনার মতো পুলিশকে ব্যবহার করছে। এটা দেশেরে জনগণ মেনে নেবে না।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html