ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে ওয়াশিংটনের সবুজ সংকেত


September 18, 2026 2:00 pm
Link Copied!


সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতে সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চলতি বছরের শুরুর দিকে সরাসরি এই যুদ্ধবিমানের আবেদন করেছিল সৌদি আরব। লকহিড মার্টিনের এই যুদ্ধবিমানের প্রতি দেশটির দীর্ঘদিনের আগ্রহ রয়েছে।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, আনুমানিক ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই সম্ভাব্য বিক্রয় চুক্তির জন্য এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এই চুক্তির আওতায় ৪৮টি সামরিক যুদ্ধবিমান এবং ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন ছাড়াও যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সহায়তা সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবিত বিক্রয়কে স্বাগত জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস। একে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি ধাপ হিসেবে বর্ণনা করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি দূতাবাস জানায়, প্রস্তাবিত এফ-৩৫ বিক্রি সৌদি-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বের শক্তি ও দীর্ঘস্থায়ী রূপ এবং আমাদের প্রতিরক্ষা সহযোগিতার অব্যাহত অগ্রগতির প্রতিফলন।

শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ প্রযুক্তিতে তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়। ইসরায়েল এক দশক ধরে এই বিমান পরিচালনা করে আসছে এবং একাধিক স্কোয়াড্রন গড়ে তুলেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে এই যুদ্ধবিমান রয়েছে তাদের কাছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html