ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট


September 20, 2026 7:25 pm
Link Copied!


ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে কারখানার ওই অংশে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার কোনও ফুটেজ পাওয়া যায়নি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ধামরাই থানা পুলিশ।

কারখানার কর্মকর্তাদের দাবি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার চীনা নাগরিক লি পেংগুই নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে অন্তত তিন জনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল। কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তাব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা ছিল না।

কর্মকর্তাদের ভাষ্য, কারখানায় ঢোকার পর দুর্বৃত্তরা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে চাবি নিয়ে লকার খুলে সেখানে থাকা ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই বলেন, ‘আনুমানিক সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরেছে। এরপর বলেছে, চাবি দাও। তখন চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। তাদের চেহারায় মাস্ক পরা ছিল। আর আমার হাত-পা বাঁধা ছিল।’

কারখানার ম্যানেজার বলেন, ‘আমাদের কারখানার নাম জিয়াংশু স্টোরেজ ব্যাটারি কোম্পানি লিমিটেড। আমি ম্যানেজার হিসেবে কর্মরত আছি। গতকাল রাতে ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে চীনা নাগরিককে হাত-পা বেঁধে গলায় চাকু ধরে লকার খুলে ৭০ লাখ টাকা নিয়ে যায়। ওই পাশে কোনও ক্যামেরা নেই।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘গতকাল রাত ১২টার পরে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানায় দোতলায় তিন জন দুষ্কৃতকারী ঢুকে চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html