ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

UttorbongoBD
June 13, 2026 9:45 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৩ জুন (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস; অ্যান্টার্কটিকায় গায়েব ফ্রান্সের সমান বরফ!; ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক; ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি; মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান; ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস

দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। শুক্রবার (১২ জুন) ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এই বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুই পক্ষই চুক্তির খসড়ায় সম্মত হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে।

অ্যান্টার্কটিকায় গায়েব ফ্রান্সের সমান বরফ!

অ্যান্টার্কটিকার পশ্চিম উপকূলে শীতকালেও উধাও হয়ে গেছে ইউরোপের দেশ ফ্রান্সের সমান আয়তনের সমুদ্রের বরফ। এতে পেঙ্গুইনসহ সামুদ্রিক জীবজগৎ চরম হুমকির মুখে পড়েছে, পাশাপাশি বিশ্বজুড়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে, অ্যান্টার্কটিকা উপদ্বীপের পশ্চিমের বেলিংসহাউসেন সাগর বর্তমানে প্রায় সম্পূর্ণ বরফহীন। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৯১ থেকে ২০২০ সালের গড় হিসাবের তুলনায় এই অঞ্চলে প্রায় ৬ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার বরফ উধাও। বরফ গলে যাওয়ার এই ঘটনা গত চার বছরের মধ্যে তৃতীয়বার ঘটলো।

ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছেন ইলন মাস্ক। শুক্রবার তার প্রতিষ্ঠিত রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেকের পর কোম্পানিটির শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্লুমবার্গের ধনকুবেরদের তালিকা অনুযায়ী, এর মাধ্যমে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান আরও শক্ত করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলাভিত্তিক গ্যাং ত্রেন দে আরাগুয়ার এক কুখ্যাত নেতাকে হত্যা করেছে মার্কিন বাহিনী। শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, তার নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড দ্রুত ও প্রাণঘাতী অভিযান চালিয়ে গ্যাংটির নেতা হেক্টর রাস্টেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস ওরফে নিনো গুয়েরেরোকে হত্যা করেছে। তিনি আরও জানান, এই অভিযান ভেনেজুয়েলার সহযোগিতায় পরিচালিত হয়েছে।

মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান

যুক্তরাষ্ট্র যাতে অভিযান চালিয়ে ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে না পারে, সেজন্য ইরান তাদের ইসফাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান এই পদক্ষেপ নিয়েছে এবং সুড়ঙ্গের প্রবেশপথগুলোতে মাইন পুঁতে রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারত সরকার বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ৩০ জুন বিকাল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। একই দিন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html