ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

UttorbongoBD
October 5, 2026 8:00 pm
Link Copied!


একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।

সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া জানায়, ৭ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সদস্যদের ওপর চালানো প্রাণঘাতী দমন-পীড়নের সংবাদ পরিবেশনের সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক রয়েছে।

মানবাধিকার সংস্থাটি বলেছে, প্রসিকিউশনের অভিযোগ ছিল, টেলিভিশন চ্যানেলটি একটি ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচার করেছিল। এতে হতাহতের ঘটনা ঘটেনি এমন ধারণা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়। প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরাতেই ওই প্রতিবেদন প্রচার করা হয়েছিল বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়।

তবে মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা কারও কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। অধিকারকে সম্মান করে এমন সমাজে সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এই অধিকারের প্রতি শ্রদ্ধা অপরিহার্য।

অপছন্দনীয় মতামত বা রাজনৈতিক দলের সঙ্গে কথিত সম্পৃক্ততার কারণে কোনোভাবেই সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।

বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতার কারণে আনা এসব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html